Kanchidesh Publication

অমিতাভ মুখোপাধ্যায়

অমিতাভ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৩ সাল ১ সেপ্টেম্বর রামপুরহাটের এক বর্ধিষ্ণু পরিবারে। সরস্বতীর সাধনায় যে পরিবারের প্রধানকর্ম। বিশিষ্ট আইনজীবি ও সাংস্কৃতিক পুরুষ পিতামহের কাছেই সাহিত্যের পাঠ নেন। পিতা- শিবশঙ্কর মুখোপাধ্যায়, মাতা- নীলিমা মুখোপাধ্যায়। সহধর্মিণী- বৈশালী সরকার, পুত্র- অনীক মুখোপাধ্যায়। চার দশকের অধিককাল ধরে সাহিত্যচর্চা করে চলেছেন। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে কৃতিছাত্র, এম.এ., পি.এইচ-ডি (কালিদাস রায়: জীবন ও সাহিত্য) করে সম্মাণিত। ইনি কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প, ফিচার, নাটিকা লেখে থাকেন। তাঁর সম্পাদিত পত্রিকা- ঝড়, বৈশালী, পথের দিশা। পুরস্কার ও সম্মাননা পেয়েছেন- ১৯৮৪ সালে ধরাপ্রগতি কর্তৃক রৌপ্যপদক; সব্যসাচী, অভিনব অগ্রণী, অনুপত্রী, জ্যোতিষ সিদ্ধান্ত ইত্যাদি পত্রিকা কর্তৃক সম্মাননা। বুলবুল কর্তৃক প্রদত্ত 'নজরুল পুরস্কার', 'সংহতি পুরস্কার' এবং 'কুনুর কথা' কর্তৃক 'কালিদাস রায় পুরস্কার' ইত্যাদি নানান পুরস্কার ও স্বীকৃতিতে সম্মাণিত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা গদ্যপদ্য মিলে ২০টির অধিক এবং সংকলন ৪০টির অধিক।