কবি আনন্দগোপাল কর্মকার এর জন্ম জুন, ১৯৫৯। পিতা ঁত্রিলোচন কর্মকার, মাতা ঁউলাঙ্গিনী কর্মকার। জন্ম পশ্চিমবঙ্গে বীরভূম জেলার অন্তর্গত মহঃবাজার থানা এলাকায় প্রত্যন্ত এক গ্রাম ননীডিহিতে। বর্তমানে অবসর প্রাপ্ত পঞ্চায়েত কর্মচারী। গ্রামের পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা শেষে দুই কিমি দূরে বলিহারপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশ এবং পরে সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাভ। ছোটবেলা হতে কবিতার প্রতি গভীর ঝোঁক। ১৫ বছর বয়স হতে কবির কাব্যচর্চা শুরু। ইতি মধ্যে তার রচিত বেশ কয়েকটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।